জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
জাপানে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।
দেশের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে নাগরিকরা সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য তাদের প্রার্থী বাছাই করবেন। এ নির্বাচনে মোট ১,২৮৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দেন। একই সময়ে তিনি আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাচি। তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বর্তমানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য পেয়ে ছিল। শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তিনি ক্ষমতা গ্রহণের পরেই আগাম নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত নেন।
এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জাপান ইনোভেশন পার্টি। ভোটের মাধ্যমে প্রমাণিত হবে কোন দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী তাকাচির ভবিষ্যৎও এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে।
আজকের ভোটগ্রহণ দেশজুড়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। ভোট গণনা শুরু হলে এটি সারারাত জুড়ে চলে যেতে পারে। সংসদের ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯টি আসন সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবেন। বাকি ১৭৬টি আসন ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ভাগ করা হবে।
বিভিন্ন জরিপের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাকাচির এলডিপি সংসদে সর্বাধিক আসন অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে তার ক্ষমতাসীন অবস্থান আরও মজবুত হতে পারে।
এদিকে, এই নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ায় এটি জাপানে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শীতকালে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে জাপান সাগরের উপকূলে তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বৈরি আবহাওয়ার কারণে ভোট দিতে আসা মানুষের সংখ্যা কমে যেতে পারে।
তথ্যসূত্র : বিবিসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











